শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৮
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

টাকার বিনিময়ে ছিনতাইয়ের আসামীকে গাঁজা দিয়ে চালান,আমি কারও কাছ থেকে টাকা নেইনি-ফতুল্লা মডেল থানার এসআই শহীদুল

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৬, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে

 

টাকার বিনিময়ে ছিনতাইয়ের আসামীকে গাঁজা দিয়ে চালান,আমি কারও কাছ থেকে টাকা নেইনি-ফতুল্লা মডেল থানার এসআই শহীদুল-পুলিশ সদস্য কোন ভুক্তভুগীর কাছ থেকে টাকা নিয়ে থাকে তাহলে সে যেই হোক না কেনো খোঁজ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”অতিরিক্ত পুলিশ সুপার

 

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার মাসদাইরে হৃদয় নামে এক যুবকের কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর মা ফারজানা বেগম। এ ঘটনার প্রেক্ষিতে হৃদয়কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে নানান তালবাহানা শুরু করে তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযোগের বাদীর কাছ থেকে কয়েকধাপে প্রায় ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যা নিয়ে রীতিমতো হতাশ অভিযোগের বাদি ফারজানা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর ১২টায় মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে ২৫ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে বিবাদী রাকিব (২৫), আসিফ (২৫) ও সাঈদ (২৬) মিলে বাদি ফারজানা বেগমের ছেলে রাকিবের পথরোধ করে এলোপাথারীভাবে মারধরে করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে অভিযোগের ২নং বিবাদী রাজিবের (৩৫) কাছে জানালে পরবর্তীতে আবারও ওই রাকিব (২৫), আসিফ (২৫) ও সাঈদ (২৬) মিলে ফারাজানা বেগমের বাড়িতে প্রবেশ করে তার ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শহিদুলকে অবগত করলে সে ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করে। এদিকে, থানায় লিখিত অভিযোগ দায়ের করার জেরে বাদির ছেলে হৃদয়কে অপহরণ করে অভিযোগের বিবাদীরা। ফারাজানা বেগমকে মুঠোফোনে জানানো হয় তার ছেলেকে জীবিত ফেরত চাইলে আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাদের ১ লক্ষ টাকা দিতে হবে। এসব কিছু এসআই শহিদুলকে জানানো হলেও সে বিবাদীদের গ্রেফতার না করে নানান তালবাহানা শুরু করে। এমতাবস্থায় বিবাদীদের গ্রেফতার করতে হলে খরচ লাগবে বলে ভুক্তভুগী ফারজানা বেগমকে জানান উপ পরিদর্শক শহীদুল। এ নিয়ে ধাপে ধাপে বাদি ফারজানা বেগমের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেন এসআই শহীদুল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কারও কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি। বরং এরইমধ্যে অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরকেও গ্রেফতার করা হবে। অপরদিকে খোঁজ নিয়ে জানা যায়, অভিযোগের ১নং বিবাদী রাকিবকে গাঁজা দিয়ে আদালতে প্রেরণ করা হবে জানিয়ে ভুক্তভুগী ফারজানা বেগমের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা দাবি করে এসআই শহীদুল। পরবর্তীতে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে ১ কেজি গাঁজা দিয়ে রাকিবকে মামলা দেয় শহীদুল। অথচ, রাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল ছিনতাই ও ভাংচুর। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জহির বলেন, সেবাই পুলিশের ধর্ম। পুলিশের কাজ মানুষকে সেবা দেওয়া। পুলিশের সেবা নিতে কোন টাকা পয়সা লাগে না। যদি আমাদের কোন পুলিশ সদস্য কোন ভুক্তভুগীর কাছ থেকে টাকা নিয়ে থাকে তাহলে সে যেই হোক না কেনো খোঁজ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell