রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৩
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

টাঙ্গাইলের সখীপুরে ৭২ জন নারী-পুরুষের আত্মহত্যা -তরুণ-তরুণী, শিক্ষার্থী ও গৃহবধূর সংখ্যাই বেশি

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৮, ২০২২, ১:২৭ পূর্বাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে ৭২ জন নারী-পুরুষের আত্মহত্যা -তরুণ-তরুণী, শিক্ষার্থী ও গৃহবধূর সংখ্যাই বেশি

প্রেমঘটিত বিষয়ে মা-বাবার বাধা, মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করা, অভিমান, বাল্যবিয়ে, পারিবারিক কলহ, মাদকাসক্তি ও মানসিক অবসাদ-এসবই আত্মহত্যার মূল কারণ। পুলিশ ও সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে কথা বলে আত্মহত্যার এসব কারণ ওঠে এসেছে।

আত্মহত্যা রোধে পরিবার ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

এলাকার সচেতন মহল বলছে, নগণ্য বিষয়েও ছেলে-মেয়েরা এখন মা-বাবার সঙ্গে রাগ করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বিষয়টি অবশ্যই উদ্বেগের। তবে যথাসময়ে মনোবিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করলে কাউন্সেলিংয়ের মাধ্যমে আত্মহত্যার প্রবণতা থেকে ফেরানো সম্ভব।

থানা ও অনুসন্ধানে জানা গেছে, উপজেলায় ২০২১ সালে ৬২ জন এবং চলতি বছরের ১৪ এপ্রিল পর্যন্ত ১০ জন আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে সংশ্লিষ্ট অনেকের মতে এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এর মধ্যে

কম বয়সী তরুণ-তরুণী, শিক্ষার্থী ও গৃহবধূর সংখ্যাই বেশি।

উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলো- প্রেমঘটিত বিষয়ে মা-বাবা বকাবকি করায় ২০২১ সালের ১৯ মে কলেজছাত্রী তন্নী আক্তার রূপা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। জুলাই মাসে মা-বাবার সঙ্গে অভিমানে আত্মহত্যা করেন শোলাপ্রতিমা গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী পারভিন আক্তার শিলা। আত্মহত্যার কারণ মোবাইল ফোন কিনে না দেওয়া। একই মাসের শেষের দিকে প্রবাসী যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করায় দ্বাদশ শ্রেণির ছাত্রী শিউলী আক্তার আত্মহননের পথ বেছে নেয়। একই বছরের ৭ আগস্ট উপজেলার হামিদপুর গ্রামের শুভ আহমেদের স্ত্রী ঝর্ণা আক্তার (১৬) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, অল্প বয়সে বিয়ে হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম  বলেন, বেশির ভাগ তরুণ-তরুণী চাওয়া-পাওয়ার ব্যত্যয়ের কারণেই আত্মহত্যা করছে। জনবহুল এ উপজেলায় আত্মহত্যার প্রবণতা টাঙ্গাইলের মধ্যে শীর্ষে। নগণ্য বিষয়েও ছেলে-মেয়েরা মা-বাবার সঙ্গে রাগ করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বিষয়টি অবশ্যই উদ্বেগের।

সখীপুর আবাসিক মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, পারিবারিক বন্ধন কমে যাওয়া,

অল্প বয়সে হাতে স্মার্টফোন পাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহারের ফলে তরুণ-তরুণীরা ফাঁদে পড়ছে। ফলে একসময় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এসব দুর্ঘটনা ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, কোনো ছেলেমেয়ে যদি আত্মহত্যা করতে চান, তার কিছু আচরণ দেখলেই বোঝা যায়। যথাসময়ে মনোবিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করলে কাউন্সেলিংয়ের মাধ্যমে আত্মহত্যা থেকে ফেরানো সম্ভব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell