বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২২, ১০:১৪ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন।

আকাশ থেকে যেন আগুন ঝরছে। তীব্র গরমের দাপটে ছেদ ঘটেছে ঈদ আনন্দেও। মানুষজন প্রাণভরে ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন না।

 

প্রতিবছর ঈদের দিন সকাল থেকেই রাজশাহীর পদ্মার পাড়সহ বিভিন্ন বিনোদন স্পট লোকে লোকারণ্য থাকলেও এবার সেই চিত্র নেই। ঈদের দিন ও পরের কেবল বিকেলে হলেই এসব এলাকায় লোকজন দেখা যাচ্ছে। বাইরে বের হলেই মনে হচ্ছে অগ্নিকুণ্ড। বৃষ্টি নেই, বাতাস নেই। তার ওপর ঠিকমতো থাকছে না বিদ্যুৎও! রোদ, গরম আর লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠেছেন রাজশাহীর মানুষ।

ঈদের দিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১১ জুলাই) তাপমাত্রা সামান্য কমলেও আজ আরও বেড়েছে। সোমবার বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিমক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৩টায় রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও সূর্যের প্রখরা বাড়ছে। তাই সন্ধ্যা ৬টার আগে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রেজওয়ানুল হক জানান, ঈদের আগে থেকে রাজশাহীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবার ঈদও কেটেছে বৃষ্টিহীন। বর্ষা মৌসুম শুরু হলেও বৃষ্টি নেই রাজশাহীতে। তাই তাপপ্রবাহ দীর্ঘমেয়াদি রূপ নিয়েছে। মার্চ-এপ্রিলের তীব্র তাপপ্রবাহের পর থেকে রাজশাহীর ওপর দিয়ে কখনও মৃদু আবার কখনও মাঝারি তাপপ্রবাহ বইছে। ভারী বর্ষণ শুরু না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ প্রশমিত হওয়ার আপত কোনো সম্ভাবনা নেই।

এক প্রশ্নের জবাবে আবহাওয়া কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন বাতাসের আদ্রতা বেশি থাকায় রাজশাহীতে তীব্র গরম অনুভূত হচ্ছে। ৩৭/৩৮ ডিগ্রি তাপমাত্রা হলেও সেটি ৪০ ডিগ্রির ওপরে অনুভূত হচ্ছে বলেও জানান রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের এই আবহাওয়া কর্মকর্তা।

এদিকে আজ সকাল ৯টা থেকে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের কারণে সৃষ্ট ভ্যাপসা গরম আরও দুদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell