মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

টিকা নিতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২২, ৮:৫১ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় টিকা নিতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় হুমায়ুন কবির (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের আখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে হেলেঞ্চা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

আহত অপর দুই শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনার টিকা নেওয়ার উদ্দেশে হুমায়ুন তার দুই বন্ধুর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। পথে আখিরা এলাকায় হুমায়ুন ইজিবাইক থেকে নেমে পড়েন। পরে আবার ইজিবাইকের ডানদিকের রড ধরে ঝুলতে ঝুলতে  ইজিবাইকে উঠছিলেন। এসময় বালুবাহী একটি ট্রলি একই দিক থেকে আসার সময় ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে যায়। এতে  অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলিটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell