বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

টিকিট সংকটে ‘হাওয়া’র নায়িকা তুষিও হলের ফ্লোরে বসেই সিনেমাটি উপভোগ করেন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২২, ৯:২৯ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। পোস্টার, ট্রেলার ও গানে মুগ্ধতা ছড়ানো সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির হিড়িকও পড়েছে।

দেখা দিয়েছে টিকিটের সংকটও। আর মুক্তির প্রথম দিনেই অর্থাৎ শুক্রবার ঢাকার একাধিক হলে সিনেমাটি হাউজফুল যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে টিকিট সংকটে ‘হাওয়া’র নায়িকা নাফিফা তুষিও হলের ফ্লোরে বসেই সিনেমাটি উপভোগ করেছেন।

ফ্লোরে বসে ছবি দেখার বিষয়ে তুষি জানালেন, সবাই জানেন, হাওয়া ছবির কয়েকদিনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। হাওয়া টিম আজ বেশ কয়েকটি হলে ঘুরছি, সিনেপ্লেক্সেও গেছি। সেখানে তো হলভর্তি দর্শক। কোনো সিট তো ফাঁকা নেই। তাই সবার সঙ্গে ফ্লোরে বসেই ছবি উপভোগ করেছি। আমার সঙ্গে আরও অনেকেই সিঁড়িতে বসেই দেখছেন। ওই মুহূর্ত ফ্রেমবন্দি করে একজন ছবিটি দিলে আমি ফেসবুকে শেয়ার করি।

দেশের ২৪টি হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’। ছবিটি স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় প্রতিদিন চলছে ২৬ শো, যা সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড বলছে স্টার কর্তৃপক্ষ। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’র দৈনিক ১৩টি শো থাকছে।

সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell