সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

টিভিতে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা দেখে-ছিনতাই বাহিনী তৈরি করে – ছিনতাই প্রধান শাকিল

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২২, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ
  • ১৪৪ ০৯ বার দেখা হয়েছে

টিভিতে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা দেখে-ছিনতাই বাহিনী তৈরি করে – ছিনতাই প্রধান শাকিল

ঢাকা প্রতিনিধি।। টিভিতে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা দেখে-ছিনতাই বাহিনী তৈরি করে -শাকিল রাজধানীর তেজগাঁওয়ে শাকিল (১৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। বনানী থানার সাততলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাকিল ৮-১০ বছরের শিশুদের নিয়ে ছিনতাইয়ের দল গঠন করেছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার শাকিল তেজগাঁও এলাকার চিহ্নিত ছিনতাইকারী।

 

তিনি নিজেই একটি ছিনতাইকারী দলের প্রধান। তার দলে ৪ সদস্য। বাকিদের সবার বয়স ৮ থেকে দশের মধ্যে। টিভিতে বিভিন্ন সিরিজে ছিনতাইয়ের ঘটনা দেখে শাকিল নিজেই ছিনতাইয়ের দল গড়েন। কয়েকবার ছিনতাই করে সেই টাকা দিয়েই নিজেদের জন্য ছুরি কিনে তারা। ওসি বলেন, গ্রেফতার শাকিল ও তার গ্রুপের সদস্যরা এর আগেও একবার গ্রেফতার হয়েছিল। শাকিলের দল নির্জন কোনো স্থানে ওঁৎ পেতে থাকে। একা কোনো পথচারী পেলেই ফিল্মি স্টাইলে ৪ জন মিলে জাপটে ধরে। দুইজন হাত, একজন গলা চেপে ধরে, বাকিজন পেটে ছুরি ধরে টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। মোহাম্মদ মহসীন আরও বলেন, সর্বশেষ গত ২৯ নভেম্বর তেজগাঁও থানার সিভিল অ্যাভিয়েশন স্কুলের সামনে একই কায়দায় ছিনতাই করে শাকিল ও তার দল। গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার সাততলা বস্তি থেকে গতকাল রাতে শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিলের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell