শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫০
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

টিসিবি ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 নগরের কোতোয়ালী থানাধীন রাজাপুকুর লেইনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।নিহত রণজিৎ কর্মকার (৭০) স্বর্ণের গহনার কারিগর। তিনি রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন। 

বিকেল সাড়ে তিনটার দিকে টিসিবির পণ্য বিক্রির পরিবেশক প্রতিষ্ঠান (ডিলার) মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেইনে ঢোকে। ট্রাকটি অন্যান্য সময়ের মতো গলির ভেতরে অপেক্ষাকৃত উঁচু স্থানে পার্কিংয়ের জন্য এগোচ্ছিল। এ সময় অপেক্ষমাণ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ট্রাক অনুসরণ করে লাইনে দাঁড়াতে দৌড়াতে থাকেন। ট্রাকটি হঠাৎ নিচের দিকে নেমে যেতে থাকলে লোকজনের হুড়োহুড়ির মধ্যে ধাক্কা খেয়ে রণজিৎ রাস্তায় পড়ে পিষ্ট হন।  

তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানিয়েছেন,  টিসিবির ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell