রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

টেইলার্সের মালিক কে ফাঁসাতে গিয়ে দোকান কর্মচারী ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

টেইলার্সের মালিক কে ফাঁসাতে গিয়ে দোকান কর্মচারী ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

নগরের কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার সিটি টাওয়ারের ল্যান্ডমার্ক টেইলার্সের মালিক মো. এয়াকুব আলীকে ফাঁসাতে গিয়ে দোকান কর্মচারী মোজাম্মেল হকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। তারা হলেন- মোজাম্মেল, আব্দুল শুক্কুর প্রকাশ শুক্কুর মিস্ত্রি ও ইউসুফ।

রোববার (৩ জুলাই) বিকলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নগরের টেরিবাজার এলাকার সিটি টাওয়ারের ল্যান্ডমার্ক টেইলার্সে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আড়াইটার দিকে অভিযান চালিয়ে দোকানের কাপড়ের তাকে কাপড় দিয়ে মোড়ানো একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। কিন্তু তল্লাশি করে দোকানে কোন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানায়, আগ্নেয়াস্ত্রটি দোকান মালিক মো. এয়াকুব আলীকে ফাঁসানোর জন্য কৌশলে তার দোকানে রাখা হয়েছিল।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সংবাদদাতা আব্দুল শুক্কুর প্রকাশ শুক্কুর মিস্ত্রি ও মো. ইউসুফ সৌরভ স্বীকার করেন যে, দোকান মালিক মো. এয়াকুব আলীর সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের পূর্বশত্রুতা রয়েছে। এয়াকুবকে হয়রানি করার লক্ষ্যে দোকান কর্মচারী মোজাম্মেল হকের সহায়তায় আগ্নেয়াস্ত্রটি খুবই কৌশলে দোকানের ভেতরে রেখেছিল। আগ্নেয়াস্ত্রের সংবাদদাতা শুক্কুর মিস্ত্রি, দোকান কর্মচারী মোজাম্মেল ও ইউসুফকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell