রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৩
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্রসহ ছয় মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ১:২৬ পূর্বাহ্ণ
  • ৩৪৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে হাবিবুর রহমান হাবিব নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। বুধবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোড়া পাড়ায় এ ঘটনা ঘটে। হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ওই আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, মাদক, অস্ত্রসহ ছয় মামলার আসামি টেকনাফ ছোট হাবির পাড়ার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব ওরফে মগু দীর্ঘদিন ধরে পলাতক। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক রাফিসহ একটি টিম তাকে গ্রেফতার করে। আসামিকে থানার দিকে নিয়ে আসার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) মৌলভি সৈয়দুল ইসলামের নেতৃ্ত্বে আসামির স্বজনরা এগিয়ে এসে লোহা রড, দা, কিরিচসহ ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালান। এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান তারা।এ ঘটনায় এসআই রাফিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এসআই রাফিকে কামড়ে আহত করে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেয়া আসামিকে গ্রেফতারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell