শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৪
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

টেকনাফ থেকে মানব পাচারকারী সদস্য গ্রেফতার -নারী, শিশু সহ ২৫ জনকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ণ
  • ৮২ ০৯ বার দেখা হয়েছে

 

টেকনাফ থেকে মানব পাচারকারী সদস্য গ্রেফতার -নারী, শিশু সহ ২৫ জনকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।

চট্টগ্রাম প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে পাচারের জন্য বন্দি করে রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সিয়াম-উল হক জানান, আটক পাচারকারীদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, উন্নত জীবন, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়া পাঠাতে টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় জিম্মি করে রাখে।
পথে বন্দিদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল, এমনকি পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করারও চেষ্টা করছিল বলে জানান তারা।
মানবপাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সিয়াম-উল-হক বলেন, ‘উদ্ধারকৃত ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ৩০ অক্টোবর কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী আলাদা আলাদা অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ৫০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাংলাদেশ কোস্টগার্ড।
এছাড়া গত ২৮ অক্টোবর একই ইউনিয়নের শীলখালী ও জুম্মাপাড়া এলাকার পাহাড় ও উপকূলে আলাদা অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৫০ জন রোহিঙ্গাকে উদ্ধার করে র‍্যাব ও কোস্টগার্ড।
গত এক মাসে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে টেকনাফ সীমান্তের বিভিন্ন পাহাড় ও উপকূলীয় এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪৭৮ জনকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মানবপাচারকারী চক্রের ৫৩ সদস্য

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell