সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২০
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

ট্টগ্রাম সাতকানিয়ায় রেহেনা বেগম কে মারধরের দায়ে থানায় অভিযোগ!

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ণ
  • ১৬৫ ০৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম সাতকানিয়ায় রেহেনা বেগম কে মারধরের দায়ে থানায় অভিযোগ!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল ছোটহাতিয়া কালামিয়ার পাড়ায় রেহেনা বেগম নামের স্বামী পরিত্যক্তা ১নারী ও তার ছেলে রিদুয়ানকে মারধরের দায়ে হানিফ ও কাবিল হোসেন নামের ২ব্যক্তির বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সন্ধানর দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সূত্র জানায়, রেহেনা বেগম গরুকে ঘাস খাওয়ানোর জন্য খোলা মাটে গরু নিয়ে গেলে আবু হানিফ নিষেধ করে।আবু হানিফ খোলা মাট বর্গা চাষের জন্য মালিকের কাছ থেকে বর্গা নিয়েছে বলে রেহেনা বেগমকে জানায়।ঐ মুহুর্তে রেহেনা বেগম ও আবু হানিফ পরস্পর পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে অতর্কিত অবস্থায় আবু হানিফ রেহেনা বেগমকে এলোপাথাড়ি দায়ের কোপ মারে রক্তাক্ত আঘাত করে বলে অভিযোগ সূত্রে জানা যায়।এমনকি রেহেনা বেগমের ছেলে রিদুয়ান এগিয়ে আসলে রিদুয়ানকেও মারধর করে বলে জানা যায়।রেহেনা বেগম ও রিদুয়ানের কান্নাকাটির শোর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সাতকানিয়া হাসপাতালে ভর্তি করেন।তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়। এব্যাপারে আবু হানিফের কাছে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এব্যাপারে আবু হানিফের পিতা কাবিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনা শুনেছি।তবে এটির ব্যাপারে আমি সঠিক সমাধান হওয়ার জন্য যতটুকু সহযোগীতা করা প্রয়োজন ততটুকু করব বলে জানান। এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার সাব ইন্সপেক্টর এমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell