বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৫, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সোহান হোসেন (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সঙ্গে থাকা তার বাবাও।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সোহান চাঁপাইনবাবগঞ্জ জেলার দবির উদ্দিনের ছেলে। দবির উদ্দিন পুলিশ সদস্য। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দুপুরে পুলিশ সদস্য দবির ও তার ছেলে মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তারা উপজেলার গোপালপুর সড়কে পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

আহত অবস্থায় দবিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell