শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ট্রেনের জানালা দিয়ে মোবাইল নিয়ে দৌড় ছিনতাইকারী লাফিয়ে পড়ে ধরেন- ময়মনসিংহের বাঘিনী বক্সার লাবনী

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২২, ১:০৪ পূর্বাহ্ণ
  • ২৬৫ ০৯ বার দেখা হয়েছে

ট্রেনের জানালা দিয়ে মোবাইল নিয়ে দৌড় ছিনতাইকারী লাফিয়ে পড়ে ধরেন- ময়মনসিংহের বাঘিনী বক্সার লাবনী

অনেকটা দৌড়েও শেষ রক্ষা হয়নি ছিনতাইকারীর। শেষ পর্যন্ত নিজের মোবাইল উদ্ধার করে আবারো ট্রেনে চেপে বসলেন ওই তরুণী।

ঘটনাটি মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেনের। স্টেশনে ট্রেনটি থামতেই মুহূর্তেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তরুণীর এই সাহসী তৎপরতা নজর কেড়েছে সবার।

জানা গেছে, লাবনী আক্তার নামে ওই তরুণী একজন বক্সার। তিনি জাতীয় পর্যায়ে খেলতে ট্রেনযোগে ঢাকায় আসার পথে এ ঘটনা ঘটে।

লাবনী আক্তার জানান, আগেরদিন রাতেই নতুন ফোনটি কিনেছিলেন। ঢাকায় আসার পথে নিজের নতুন মোবাইলটি বের করেন নাটক দেখবেন বলে। এরমধ্যে কিছু বুঝে ওঠার আগেই জানালা দিয়ে ছোঁ মেরে মোবাইল ফোন নিয়ে নেন ছিনতাইকারী।

তিনি বলেন, টান দিলে মোবাইলটা ট্রেনের বাইরে নিচে পড়ে যায়। ছিনতাইকারী যখন নিচ থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তখনই আমিও জানালা দিয়ে জাম্প করে ধাওয়া করতে থাকি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকটা পথ দৌড়ানোর পর এক জায়গায় গিয়ে ছিনতাইকারী বসে পড়েন, হয়তো ভেবেছেন বসে পড়লে তাকে দেখতে পাবে না। কিন্তু তাকে ধাওয়া করলে, মোবাইলটা সেখানে ময়লার মধ্যে রেখেই আবার দৌড় দেন।

এরমধ্যে একটা বাউন্ডারি টপকে যাওয়ার চেষ্টা করলে, তার পায়ে ধরে টেনে নামান ওই তরুণী। এরপর সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হয় প্রথম যেখানে বসেছিলেন সেখানে। তখন আরেক ফোন দিয়ে কল দিলে ময়লার নিচে বেজে ওঠে মোবাইল ফোন। পরে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

ময়মনসিংহের বাসীন্দা বক্সার লাবনী আক্তার বলেন, ৪ বছর ১০ মাস ধরে আমি বক্সিং প্র্যাকটিস করছি। আমি ব্ল্যাক বেল্ট হোল্ডার, এখন জাতীয় পর্যায়ে খেলতে ঢাকা যাচ্ছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell