মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে হবে-বাণিজ্যমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১২, ২০২২, ১০:০৪ অপরাহ্ণ
  • ৪১৭ ০৯ বার দেখা হয়েছে

 

নগর সংবাদ।।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের শিক্ষিত জনবলকে দক্ষ জনশক্তিতে তৈরী করে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকাস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ভূমি বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমির চেয়ারম্যান এবং বিজিএমই-এর সাবেক সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ -এর প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং ভূমি’র এমডি আসিফ আশরাফ।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যাবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে অনেক এগিয়ে এসেছি, আমাদের আরও অনেকদূর এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি। এগিয়ে যাবার জন্য অভিজ্ঞতার বিকল্প নেই।

তিনি বলেন, আমাদের শিক্ষিত জনবল আছে, কিন্তু দক্ষতার অভাব। আমাদের দক্ষ জনশক্তি তৈরী করে দেশের চাহিদা মিটাতে হবে। দেশের বড় বড় ফ্যাক্টরিগুলোতে এখনও বিদেশী দক্ষ জনশক্তি দিয়ে চালানো হচ্ছে। এতে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা ব্যয় করতে হচ্ছে। আমাদের শিক্ষিত জনবলকে দক্ষ জনশক্তিতে পরিণত করে দেশের চাহিদা মেটাতে হবে।

‘‘এজন্য কিছু প্রতিষ্ঠান কাজ করছে, তা পর্যাপ্ত নয়। ভূমি ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয় পরিচালনা করার দক্ষ জনশক্তি তৈরীতে বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস করি। ’’ যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়ে কর্মসংস্থানমুখী শিক্ষার ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘ভূমি’ (VUMI) যাত্রা শুরু করলো। ‘ভূমি’ এমন একটি প্লাটফর্ম যা চাকরির বাজারের চাহিদা পূরণ করবে এবং অনলাইনে সহজপ্রাপ্য সময়োপযোগী কোর্স শিক্ষা দেবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell