রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

ডিবি পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি চিনিয়ে দেওয়ায় এক মাদরাসাছাত্রকে কুপিয়ে-জখম থানায় অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩, ২০২৩, ১:১০ পূর্বাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি চিনিয়ে দেওয়ায় মাদরাসাছাত্রকে কুপিয়ে- জখম থানায় অভিযোগ

এ ঘটনায় মাদরাসাছাত্রের বড় ভাই মো. নাজমুল খান শান্ত বাদী হয়ে সোমবার (৩ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস এলাকায় চার-পাঁচ দিন আগে নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় দরুদ খানের ছেলে মাদরাসাছাত্র সিয়াম রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে পুলিশ মাদক কারবারি মামুনের বাড়ি চিনিয়ে দিতে অনুরোধ জানায়। ওই ছাত্র মাদক ব্যবসায়ীর  বাড়ি চিনিয়ে দেয়। পুলিশ অভিযান চালিয়ে মামুনকে ফেনসিডিলসহ গ্রেফতার করে।

এতে ওই মাদরাসা ছাত্রের ওপর ক্ষিপ্ত হন মাদক  ব্যবসায়ী মামুনের সহযোগীরা। গত তিনদিনে কয়েক দফায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। রোববার রাতে বাড়ি চিনিস আফিয়া সিএনজি পাম্পের সামনে ওই এলাকারই এসকে সজিবের নেতৃত্বে সুমন, হৃদয়, অনিক, দিহান, মাসুদ, রাব্বীসহ পাঁচ-সাত জনের একটি দল ধারালো চাপাতি, লোহার রড, রামদা, চাকু ও লাঠিসোটা নিয়ে সিয়ামের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত এসকে সজিবের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। পরবর্তীতে ক্ষুদে বার্তা দিলেও তার কোনো সাড়া মেলেনি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ  বলেন, মাদরাসাছাত্রকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell