শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
  • ৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট

 

কর্ণফুলী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। ঘটনাস্থলের অল্প দূরত্বে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশে তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

বর আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, আর বড় ভাই আলমগীর কাতার প্রবাসী। তারা জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাত দেড়টার দিকে বাড়ি ফিরেন। কিছুক্ষণ পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরা ৮ জন ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢোকে। তারা নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।

তিনি আরও জানান, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির পাশে অবস্থান করছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলের কয়েকজন আগেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হবে।

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.জামাল উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে । এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell