মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৬
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ডিমের চেয়ে বেশি পরিমাণের প্রোটিন মেলে সে খাবারগুলো কী কী? জেনে নিন

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ
  • ২৭৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

ডিমের চেয়ে বেশি পরিমাণের প্রোটিন মেলে সে খাবারগুলো কী কী? জেনে নিন

প্রোটিনের উৎকৃষ্ট উৎস হিসেবে ডিমের জুড়ি নেই। ডিম মেলে সহজেই, পূরণ হয় প্রোটিনের চাহিদাও। তবে অনেকে ডিম খেতে পছন্দ করেন না অথবা অ্যালার্জিতে আক্রান্ত হয়ে পড়েন এটি খেলে। তারা প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন অন্যান্য খাবার দিয়েও। বেশ কিছু খাবার রয়েছে, যেগুলোতে ডিমের চেয়ে বেশি বা কাছাকাছি পরিমাণের প্রোটিন মেলে। জেনে নিন খাবারগুলো কী কী।

  1. প্রতি ১ কাপ ছোলা প্রায় ৩৯ গ্রাম প্রোটিন সরবরাহ করে। এক মুঠো সেদ্ধ ছোলা দিয়ে মেখে নিন সালাদ। স্যুপেও মেলাতে পারেন ছোলা।

  2. আধা কাপ কটেজ চিজে প্রায় ১২ গ্রাম প্রোটিন মেলে।  ফলের সাথে কটেজ চিজ মিশিয়ে স্বাস্থ্যকর স্ন্যাকস বানিয়ে ফেলতে পারেন। প্যানকেকেও দিতে পারেন এই পনির।

  3. ২ টেবিল চামচ বাদামের মাখনে ৭ গ্রাম প্রোটিন থাকে। ওয়ার্কআউটের আগে বাদামের তৈরি মাখন খেতে পারেন। ঝটপট এনার্জি পাবেন।

  4. ডিমের বিকল্প হিসেবে খেতে পারেন মসুর ডাল। এক কাপ মসুরের ডাল ১৮ গ্রাম প্রোটিনের জোগান দেবে।

  5. মিষ্টিকুমড়ার বীজও প্রোটিনের দুর্দান্ত উৎস। আধা কাপ বীজে 8 গ্রাম প্রোটিন থাকে। এক আউন্স বীজে সাড়ে আট গ্রাম প্রোটিন থাকে। এগুলো জিঙ্ক, আয়রন, তামা, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং সেলেনিয়ামেরও একটি ভালো উৎস।

  6. ৪ আউন্স চিংড়ি থেকে ১৭ গ্রামের বেশি প্রোটিন পেতে পারেন।

  7. এক বাটি রান্না করা সয়াবিনে ২৮ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এতে স্যাচুরেটেড ফ্যাটয়ের মাত্রা কম। ক্যালসিয়াম, ভোজ্য আঁশ, লৌহ, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং পটামিয়ামেরও উৎকৃষ্ট উৎস সয়াবিন।

তথ্য: ওয়েবএমডি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell