মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় বাস- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫জন আহতের একজন সৌদি প্রবাস ফেরত

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৫, ২০২৩, ১:২২ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

 

ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় বাস- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫জন আহতের একজন সৌদি প্রবাস ফেরত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সৌদিপ্রবাসী মো. শহীদুল ইসলাম (৪৫), তার ছেলে মো. সাইফুল ইসলাম (২০), মো. ইমরান (৩০), মো. মামুন (২৭) ও মাইক্রোবাসচালক মো. আল-আমিন (৩০)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের নিয়ে আসা মো. শামীম জানান, আমার ভাই সৌদি আরব থেকে মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। কুমিল্লায় যাওয়ার পথে মাইক্রোবাসটি ডেমরার স্টাফ কোয়াটার এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসের চালকসহ পাঁচজনই আহত হয়েছে।

তিনি জানান, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভাতিজা সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। মাইক্রোবাসচালককে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় মাইক্রোবাস ও বাসে সংঘর্ষে পাঁচজনকে আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে আসলে এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell