বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৫
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

ডোমারে ডাকাতির ঘটনায় টন্না গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
  • ১৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ডোমারে ডাকাতির ঘটনায় টন্না গ্রেফতার

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। গত ১লা মে নীলফামারীর ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় ডাকাতির ঘটনায় নেতৃত্ব প্রদানকারী কুখ্যাত ডাকাত নরেশ চন্দ্র দাস ওরফে টন্না ডাকাত (৩৩) কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। শুক্রবার (১লা সেপ্টেম্বর) রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী এলাকার জেলেপাড়া থেকে নরেশ চন্দ্র দাস ওরফে টন্না ওরফে সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডোমার থানা সুত্রে জানা গেছে, গত ১লা মে মধ্যরাতে ডোমার উপজেলার ছোটরাউতা বক্করের মোড় এলাকার বিজয় চক্রবর্তীর বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখের জিম্মি করে এক লাখ ৮৮ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, চার ভরি রূপার অলঙ্কার, কাসার জিনিসপত্র, ৫টি মোবাইল ফোন সহ ২ লাখ ৯২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পরদিন বিজয় চক্রবর্তী থানায় একটি মামলা করেন। এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, সেদিনের ডাকাতির ঘটনায় এপর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হলো। আটককৃত টন্না ডাকাতির ঘটনায় যে মোটরসাইকেল ব্যবহার করতো, সেটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রংপুরের কোতয়ালী থানার একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell