সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ডোমারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা রুমন নিহত, আহত-২

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৮, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ
  • ২৪৫ ০৯ বার দেখা হয়েছে

ডোমারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা রুমন নিহত, আহত-২

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রুমন ইসলাম (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ই নভেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার ধরণীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বাঁশেরপুল এলাকায় ধান মাড়াই করা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান রুমন ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নিহত মোঃ রুমন ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেটের পুত্র। তিনি ডোমার সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ডোমার আসার পথে ধান মাড়াই করা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রুমনের মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনার শিকার তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রুমন ইসলাম মারা যান। দুর্ঘটনায় আহত আরও দুজন হলেন—উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র মোঃ জনি (২৬) ও পূর্ব চিকনমাটি ডাঙাপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র রতন ইসলাম (২১)। তারা উভয়ে বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহতের পরিবার জানায়, শনিবার (১৮ই নভেম্বর) বাদ যোহর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুমনের জানাজার নামাজ অনুষ্ঠান ও দাফন কার্য সম্পন্ন করা হবে। রুমনের মৃত্যুতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন। এছাড়া রুমনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell