শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ডোমারে ৪ ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৮, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ডোমারে ৪ ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার নিবন্ধন ও লাইসেন্স না থাকায় নীলফামারীর ডোমারে ৪টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২৮শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর নেতৃত্বে অনিবন্ধিত ও লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান বন্ধ করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালিত হয়। এসময় নিবন্ধনের কোনো কাগজপত্র না থাকায় উপজেলা শহরের ডিবি রোডের আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার ও বোড়াগাড়ী বাজারের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী জানান, লাইসেন্স ও নিবন্ধন না থাকায় ডায়াগনস্টিক সেন্টারগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের তথ্য সিভিল সার্জন বরাবর পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান সহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell