শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৯, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
  • ১৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বাধ্য করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে তারা ওই ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করেন। জানা গেছে, ডোমার ইউএনওর কক্ষে দাপ্তরিক কাজের বিষয়ে কথা বলতে যান ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার। এ সময় উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। পরে তারা দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বলেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কথা বলার সময় আরও কিছু শিক্ষার্থী সেখানে প্রবেশ করে সবাই তার পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে পদত্যাগপত্রে সাক্ষর করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এরপর সেই পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন শিক্ষার্থীরা। দিলীপ কুমার  বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বসে ছিলাম। এ সময় হঠাৎ কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। তারা কক্ষে ঢুকেই আমার সঙ্গে চিল্লাচিল্লি করেন। তাদের দাবি ছিল আমাকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে আরও কিছু শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। তাদের আমি বোঝানোর চেষ্টা করি। পরে তাতে ব্যর্থ হয়ে তাদের লিখে আনা পদত্যাগপত্রে সাক্ষর করি। এরপর তারা সেটি ইউএনওর কাছে জমা দিয়েছেন। এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম  বলেন, শিক্ষার্থীরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের একটি পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন। আমি সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell