সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২১
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

ঢাকার বাসাবো এলাকায় এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৬, ২০২১, ১:০৮ পূর্বাহ্ণ
  • ৪৮৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ;ঢাকার বাসাবো এলাকায় এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মেয়েটির বাবা সোমবার সকালে সবুজবাগ থানায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলা করেন। ১৪ বছর বয়সী মেয়েটি বাসাবোতে নানার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করতেন। তার বাবা-মা থাকেন ধলপুর এলাকায় একটি বস্তিতে। সবুজবাগ থানার ওসি মোরাদুল ইসলাম জানিয়েছেন, ‘প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীর অশ্লীল ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল এক তরুণ। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে মেয়েটিকে শাসন করেন। এরপর রোববার রাত সাড়ে ৮টার দিকে সে গলায় ফাঁস দেন।’ অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মেয়েটিকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। এরপর মেয়েটির বাবা সোমবার সকালে সবুজবাগ থানায় গিয়ে শামীম এবং ফাহিম নামের দুই তরুণের বিরুদ্ধে মামলা করেন বলে জানিয়েছেন ওসি। ওই কিশোরীর বাবার রিকশার গ্যারেজ রয়েছে। মা সিটি করপোরেশনের ক্লিনার এর কাজ করেন। পরিবারের দুই বোনের মধ্যে মেয়েটি ছিল বড়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell