রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২০
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন নিহতের সংখ্যা বাড়তে পারে।

 

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অপর আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন চিকিৎসকরা।

এসআই মনিরুল ইসলাম আলো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যান্য কোনো যানবাহনের ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত গতিতে থাকার কারণে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আমরা এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell