শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৬
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন পাঁচ টাকা কমানোর দাবীতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে নারায়ণগঞ্জ স্টেশনে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৭, ২০২৩, ২:৪৯ পূর্বাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন পাঁচ টাকা কমানোর দাবীতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে নারায়ণগঞ্জ স্টেশনে মানববন্ধন

 

১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আর এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে চালু হওয়ার পর থেকেই পাঁচ টাকা বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তখন থেকেই নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এই বর্ধিত ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে নারায়ণগঞ্জ স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতব্যবস্থা সহজ, আরামদায়ক ও যাত্রীবান্ধব করার জন্য রেলকে আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু লোকসানের অজুহাত দেখিয়ে বাংলাদেশে রেলকে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে। রেলের মাইল প্রতি দূরত্ব অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ১৫ টাকার অনেক কম হয়। যেহেতু সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা সে হিসেবে আমরা সেটা মেনে নিয়েছিলাম। কিন্তু সেই ভাড়া বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে নুন আনতে পান্তা ফুরায় এই বাস্তবতায় পাঁচ টাকা বৃদ্ধি অনেক বেশি। আমরা বলতে চাই, অনতিবিলম্বে রেলের ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করা হোক। করোনার আগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন যাতায়াত করতো। করোনার কারণে কমিয়ে দেওয়া হয়েছিল, এখনো কমই রয়েছে। আমরা দাবি করছি, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন দিয়ে বগির সংখ্যা বৃদ্ধি করা হোক। যাত্রীরা যেন ট্রেনে চড়তে উৎসাহিত হন সে ব্যবস্থা করা হোক।

এসময় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সমমনা সভাপতি দুলাল সাহা ও সুশাসনের জন্য নাগরিকের জেলা সভাপতি ধীমান সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই নুর মোহাম্মদ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পাঁচ টাকা ভাড়া কমানো, রেলের সংখ্যা ও বগি বৃদ্ধির দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে একটি মানববন্ধন হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell