সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪০
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

ঢাকা মিরপুর পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

ঢাকা মিরপুর পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ঢাকা প্রতিনিধি।।

পুলিশ জানায়, গ্রেফতাররা ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা বিভিন্ন উপায়ে তাদের পাঁচ লাখ টাকা প্রদান করে।গ্রেফতাররা হলেন- আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।

সোমবার (৭ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।তিনি বলেন, ৬ জুলাই রাত ১০টার দিকে গ্রেফতার চারজনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পশ্চিম মনিপুরের প্রতীক ভিলা নামক একটি বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা বিভিন্ন উপায়ে তাদের পাঁচ লাখ টাকা প্রদান করে।

ঘটনা চলাকালীন দিনগত রাত ৩টার সময় পুলিশ ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

এ ঘটনায় গ্রেফতার চারজন ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell