বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৬
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

তড়িঘড়ি করে কৃষিজমির বালু তুলে সেই সেতুর সংযোগ সড়ক নির্মাণ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৫, ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

তড়িঘড়ি করে কৃষিজমির বালু তুলে সেই সেতুর সংযোগ সড়ক নির্মাণ।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। রাস্তা ও জনবসতি না থাকলেও নীলফামারীর ডিমলায় ফসলের মাঠে ৩৮ লাখ টাকা ব্যয়ে এলজিইডি’র সেতু নির্মাণের সংবাদ প্রকাশের পর নির্মাণাধীণ সেই সেতুর দুই পাশের কৃষিজমিতে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে রাস্তা তৈরি করা হচ্ছে।জানা গেছে, সংযোগ সড়কবিহীন সেতুটি বিভাগীয় উচ্চপদস্ত কর্মকর্তারা পরিদর্শন করবেন। সেকারণে কৃষিজমি থেকে বালু তুলে সেতুর দুইপাশে রাস্তা তৈরি করা হচ্ছে।ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা গ্রামের ফসলের মাঠে নির্মাণাধীন সেতুটি নিয়ে গত ১৮ জুলাই বেশ কিছু গণমাধ্যমে ‘দুই পাশে রাস্তা নেই, ফসলের মাঠে ৩৮ লাখ টাকার সেতু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

 

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, ওই সেতুর ৫০ মিটার দূরত্বে উভয় পাশে ৩টি বোমা মেশিন লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে সংযোগ সড়ক। স্থানীয়রা জানান, তিন মাস আগে হঠাৎ করেই ঠিকাদারের লোকজন এসে বিস্তীর্ণ কৃষি জমিতে সেতু নির্মাণের কাজ শুরু করে। সেখানে কোনো রাস্তাঘাট নেই। ওপার থেকে উপজেলা শহরে আসার মতো তেমন কোনো বসতিও নাই। এই নিয়ে সংবাদ প্রকাশ হলে শনিবার দুপুরের পর থেকে তিনটি বোমা মেশিন লাগিয়ে বালু উঠানো হচ্ছে রাস্তা তৈরির জন্য।বোমা মেশিন অপারেটর আমিনুর রহমান বলেন, দুপুরের পর থেকে আমরা এখানে তিনটি মেশিন চালাচ্ছি এর মাঝে একটা আমার।

 

মাহাবুব ভাই নামে একজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি যতটুকু জানি এটা সরকারি কাজ, ব্যক্তিগত কাজ নয়। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের একজন কর্মচারী জানান, বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় বিভাগীয় উচ্চ পদস্ত কর্মকর্তারা পরিদর্শনে আসবেন তাই অল্প সময়ে বোমা মেশিন লাগিয়ে বালু তুলে রাস্তা তৈরি করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম নগর সংবাদ কে বলেন, এটা তো এমপি করতেছে। উনি তো রাস্তা করে দিতে চাইছে। এই বোমা মেশিনগুলো এমপি সাহেবের নির্দেশেই চলছে আর সেখানকার লোকাল লোক জমি দিছে ওরাই বালু তুলতেছে। সরকারিভাবে নদী থেকে তোলা নিষেধ।

 

 

এটা তো সরকারি নদী থেকে তোলা হচ্ছে না। এটা ব্যক্তিগত জমি স্থানীয়রা দিচ্ছে। তিনি বলেন, যারা ওই ব্রিজটা চাইছে তারাই জমি দিচ্ছে। তারা বলছে উঁচু জমি লাগলেও আমরা দেব। এই ব্রিজটি হলে ডোমার-ডিমলার যোগাযোগ হবে। ডিমলা ও পাশের উপজেলার জনগনের সুবিধা হবে। দুইটা আসনই যেহেতু এমপি সাহেবের সেজন্য দুই আসনের জন্য এ কাজ করা হচ্ছে। সড়কের কাজটা একটু দেরিতে হতো এখন তাড়াতাড়ি হচ্ছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন , বোমা মোশিন লাগিয়ে বালু তোলার বিষয়ে আমি অবগত নই। অনিয়ম হলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় সদস্য আফতাব উদ্দিন সরকারের মোবাইলফোনে যোগাযোগ করা হলে মিটিংয়ে আছেন বলে কেটে দেন। পরে তিনি আর ফোন রিসিভ করেননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell