বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ-নবাগত পুলিশ সুপার 

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ-নবাগত পুলিশ সুপার

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, যে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল-হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রথমিক পর্যায়। এরপর আমরা ওইটা তদন্ত করবো। তারপর যদি তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে, সত্যতা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে। তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর ) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা যদি কোথাও কোনো প্রমাণ পান যে আমার পুলিশের কেউ এর সঙ্গে জড়িত, আমাকে প্রমাণসহ দিতে হবে। আপনি প্রমাণ দিবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিবো।
তিনি বলেন, ‘আমি নিজেই প্রথম এখানে এসে যানজট দেখে বলেছি, এটাতো কোন শহরের অবস্থা না। আমি সঙ্গে সঙ্গে আমাদের পুলিশদের ডেকেছিলাম, টিআইদের ডেকেছিলাম। তারাও মানসিকভাবে একটু খারাপ অবস্থায় ছিলো। আমি তাদের উজ্জীবিত করেছি। আমি বলেছি, প্রথমে যানজট সমস্যা সমাধান করতে হবে। পুলিমের পাশাপাশি ভলান্টিয়ার দেয়া যায় কি-না সে বিষয়ে আমরা কথা বলেছি। আপনাদের ভেতর থেকেও কারো ১০টা সিএনজি বা ১০টা অটো আছে, এসব নিয়ে তদবির করবেন না প্লিজ। তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না।’

পুলিশ সুপার বলেন, ‘আমি ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা। একটি প্রতিকূল পরিস্থিতিতে আমরা এখানে পুলিশের দায়িত্ব নিয়ে এসেছি। এই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক চড়াই-উতরাই আছে। গত ৫ আগস্টের পর আমাদের বিভিন্ন থানা-অফিস ভাঙ্গচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশের মনোবলটাও ভেঙ্গে গেছে। আমরা পুলিশের মনোবল ফেরাতে প্রথমে কাজ করবো। পাশাপাশি জনগণের মধ্যেও পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছিলো, ওই জায়গা থেকে উত্তরণের আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সবার আগে সহযোগিতা প্রয়োজন আপনাদের। আপনারা যদি অতীতের মতো সহযোগীতা না করেন, তাহলে আমরা সব পুলিশ মিলেও জনগণের আস্থা ফেরাতে পারবো না। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পুলিশকে সহযোগিতা করবেন। আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, সেটাকে আমি সাধুবাদ জানাবো।’

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell