সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

তফসিল নিয়ে আমরা শিগগিরই বৈঠকে বসছি’ সেখানেই চূড়ান্ত হবে কারা রিটার্নিং কর্মকর্তা হবেন-নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৭, ২০২৫, ১:৫০ পূর্বাহ্ণ
  • ৫৬ ০৯ বার দেখা হয়েছে

তফসিল নিয়ে আমরা শিগগিরই বৈঠকে বসছি’ সেখানেই চূড়ান্ত হবে কারা রিটার্নিং কর্মকর্তা হবেন-নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

ঢাকা প্রতিনিধি।।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং কর্মকর্তা বা ভোটগ্রহণ কর্মকর্তা কারা হবেন, এটা নিয়ে কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে সবকিছু বিবেচনায় নিয়েই কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ বিষয়ে বলেন, তফসিল নিয়ে আমরা শিগগিরই বৈঠকে বসছি। সেখানেই চূড়ান্ত হবে কারা রিটার্নিং কর্মকর্তা হবেন। বিভিন্ন মহল এবং আমাদের কর্মকর্তাদের ভেতর থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি উঠেছিল। এ নিয়ে আমরা আলোচনাও করেছি। বলা হচ্ছিল যে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য। আমরা আলোচনা করে দেখলাম, কারা অভিজ্ঞ সে বিষয়টি নির্ধারণ করতে গেলে আমাদের কর্মকর্তাদের মধ্যেই একটি বিভাজন তৈরি হতে পারে। একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে।

আগামী ফেব্রুয়ারির ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি। এজন্য আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা ভাবছে সংস্থাটি। ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ শেষ হয়েছে। চলছে রাজনৈতিক দল নিবন্ধনের কাজ। ভোটার তালিকার কাজও শেষ। নির্বাচনী আচরণ সংশোধন হয়ে গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অধিকতর সংশোধনের কাজও চলছে। অন্যদিকে ব্যালট পেপারসহ অন্যান্য মুদ্রণের কাজে বিজি প্রেসকে অর্ডার দেওয়া হয়েছে। বিভিন্ন নির্বাচন উপকরণ কেনাও শেষ করেছে ইসি। শেষ হয়েছে নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধনের কাজ।
নির্বাচনে সম্ভাব্য ভোটার ধরা হয়েছে বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এদের মধ্যে এক হাজার ২৩৪ জন হিজড়া ভোটারও রয়েছেন। পুরুষ ভোটার দাঁড়িয়েছে ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তবে এই সংখ্যা কিছুটা বাড়তে-কমতে পারে। এবার দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭ এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২ কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯। এছাড়া অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell