রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৬
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ বন্দরে বিএনপির জনসভা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২৫, ৩:১৬ পূর্বাহ্ণ
  • ৫৪ ০৯ বার দেখা হয়েছে

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ বন্দরে বিএনপির জনসভা।

শহর প্রতিনিধি নারায়ণগঞ্জ।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে জনসভা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ লতিফ হাজীর মোড়ে এই জনসভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাড. আবুল কালাম।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে জনসভা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ লতিফ হাজীর মোড়ে এই জনসভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাড. আবুল কালাম।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও মহানগর সদস্য আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সমাজসেবক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। বিশেষ বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমাকে বারবার পরিচয় করিয়ে দেওয়া হয় একজন শিল্পপতি হিসেবে। কিন্তু আমার আরও একটি পরিচয় আছে, বিগত ৪০ বছরে বিএনপির সঙ্গে আমার পথচলার মধ্য দিয়ে এই নারায়ণগঞ্জের প্রবীণ বিএনপি নেতা-কর্মীদের মাঝে পরিচিত হয়েছি বিএনপির প্রাইম বাবুল হিসেবে। বিগত সময়ে দলের সব নিবেদিত নেতারা আমাকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। এমনকি আমার অফিসে বসে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও সূচনা হতো।

‘এতগুলো বছর আপনারা যেমন নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, দীর্ঘ ৪০ বছরে আমাকেও নানাভাবে মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে, আমার বাড়িতে লুটপাট করে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে নির্যাতন করা হয়েছে। তবু জাতীয়তাবাদী আদর্শ থেকে আমি এক চুলও বিচ্যুত হইনি। ধানের শীষের সাথে ছিলাম, আছি, থাকব।’

আবু জাফর আহমেদ বাবুল বলেন, সাধারণ মানুষ নীতিবান, আদর্শবান একজনকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। জননেতা তারেক রহমান বলেছেন, ‘মিছিলের শেষ ব্যক্তিটিও মূল্যায়িত হবে’। আমরা আশা করি যারা আজীবন একটিমাত্র আদর্শে অবিচল থেকেছে, কখনো কম্প্রোমাইজ করেনি, তাদের হাতেই তিনি ধানের শীষের পতাকা তুলে দেবেন।
জনসভা শেষে মোমশিখা প্রজ্জ্বলন করে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন পুনর্মূল্যায়নের জন্য বিক্ষোভ করে উপস্থিত নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক সভানেত্রী আয়েশা আকতার, সাবেক মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বরকতুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের মহিলা সম্পাদিকা সানজিদা সিকদার পান্না, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মোশারফ হোসেন, ২৩ নং ওয়ার্ড বিএনপির নেতা রাজু আহমেদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ, ২৫ নং ওয়ার্ড সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি মো. বাবুল মিয়া, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. ফারুক প্রদান, সাংগঠনিক সম্পাদক ইসলাম নাড়ু, সহ-সাংগঠনিক ইমদাদুল হক, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান স্বপন, ২৭ নং ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. রমজান মিয়া, জাতীয়তাবাদী সদর থানা কর্মজীবী দলের আহ্বায়ক মো. সুমন প্রমুখ

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell