সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

তিনদিনের ছুটি পেয়ে বাড়ির পথে ছুটছে মানুষ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

তিনদিনের ছুটি পেয়ে বাড়ির পথে ছুটছে মানুষ

রোববার (৭ জানুয়ারি) সাধারণ ছুটিসহ মোট তিনদিনের ছুটি পেয়ে বাড়ির পথে ছুটছে মানুষ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ঘুরে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। বাস চালকরা জানিয়েছেন, বিকেল থেকেই যাত্রীদের বাড়তি ভিড় রয়েছে। ভোটের দিনসহ তিনদিনের ছুটি পেয়ে মানুষ বাড়ি যাচ্ছে। একই সঙ্গে রয়েছে তীব্র যানজট। বিকেলে সায়েদাবাদ ও ধোলাইপাড়ের সড়কে তীব্র যানজট দেখা গেছে। ফলে ঢাকা ছাড়তেই তীব্র যানজটে পড়তে হয়েছে। বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, দুপুরের পর থেকেই সায়েদাবাদে আসতে শুরু করেছে মানুষ। বিকেল থেকে গাড়িগুলো যাত্রীবোঝাই করে ছাড়ছে। বাড়তি যাত্রীর চাপে গাড়িও বাড়তি চলছে। সায়েদাবাদে শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার মনির হোসেন নগর সংবাদ কে বলেন, মূলত ভোটের ছুটি পেয়ে মানুষ বাড়ির দিকে বেশি যাচ্ছে।

 

রোববারসহ তিনদিনের ছুটি পেয়েছে। অনেকে বাড়তি ছুটিও নিয়েছেন। আমাদের বাড়তি গাড়ি চলছে। অনেক গাড়ি যাত্রী নামিয়ে আবার আসবে। যেগুলো কাছাকাছি সেগুলো ফিরে এসে আবার চালাবে। যাত্রীদের চাপ ঈদের মতো। চট্টগ্রামগামী সরকারি চাকরিজীবী টেলু পাটোয়ারী নগর সংবাদ কে বলেন, কাল ও পরশু সাপ্তাহিক ছুটি। রোববার ভোটের ছুটি, সঙ্গে একদিন বাড়তি ছুটি নিছি। চারদিন বাড়িতে কাটাবো। এদিকে যাত্রীবোঝাই করে গাড়ি ছাড়লেও জায়গা না পেয়ে অনেকে বাসের অপেক্ষা করছেন। কেউ কেউ দাঁড়িয়েও যাত্রা করছেন, ইলিশ পরিবহনসহ বেশ কয়েকটি যানবাহনে এমন দৃশ্য দেখা গেছে। যশোরগামী স্টার ডিলাক্সের সহকারী সেলিম মিয়া নগর সংবাদ কে বলেন, আজ অনেক যাত্রী। ছুটি দেখে অনেকে বাড়ি যাচ্ছেন। অন্যদিন এত যাত্রী পাই না। আজ কিন্তু অনেক যাত্রী। অনেকে বাসে জায়গা না পেয়ে দাঁড়িয়ে রইছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell