শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

তিন বছরের শিশুকে গলা টিপে হত্যা, অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

তিন বছরের শিশুকে গলা টিপে হত্যা, অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়ায় নুসরাত জাহান নামের তিন বছরের একটি শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মা জোবায়েদার বেগমের (২৫) বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে শিশু নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করে।

নিহত নুসরাত লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের কাজী সজীবের মেয়ে। শিশুটিকে হত্যায় জড়িত সন্দেহে পুলিশ বাবা কাজী সজীব ও সৎ মা জোবায়েদাকে আটক করেছে।

পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর দুই মাস বয়স থেকে নুসরাত তার বড় ভাই ইয়াসিন কাজী (৫) দাদা-দাদির কাছেই থাকত। সম্প্রতি তার বাবা সজীব জোবায়েদা নামের এক নারীকে বিয়ে করেন। ওই নারী শিশুটিকে প্রায় মারধর করতেন। আজ দুপুরে শিশু নুসরাত বাড়ির ভেতরেই দাদির সঙ্গে খুনসুটি করছিল। এর কোনো এক সময় নুসরাতকে তার সৎ মা ঘুম পাড়ানোর কথা বলে ঘরে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে নুসরাতকে দেখতে না পেয়ে দাদি পান্না বেগম সৎ মায়ের কাছে জানতে চান নুসরাত কোথায়? তিনি জানান তাকে সাজিয়ে দিয়েছি, ঘরে লেপের নিচে ঘুমাচ্ছে। দাদি চিৎকার করে বলেন, এই দুপুরে লেপের নিচে তো নুসরাত ঘুমায় না। দাদা আবুল খায়ের ও দাদি পান্না বেগম ঘরে গিয়ে লেপের নিচ থেকে টেনে তোলেন নুসরাতকে। তারা দেখেন নুসরাত বিছানায় প্রস্রাব করে দিয়েছেন, দাদি কোলে নিয়ে নাড়াচাড়া করছেন কিন্তু তার নিথরদেহ যেন অনন্তকালের ঘুমে বিভোর। এ সময় ঘরে উচ্চ শব্দে টিভি চলছিল। পরবর্তীতে বাড়ির অন্যান্য সদস্যরা নুসরাতকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। খরব পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়েই শিশু নুসরাতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা সজীব কাজী ও মাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell