রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪১
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৭, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

তিস্তার পানি বণ্টন ও তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। ইতোমধ্যে তিস্তা পাড়ে জড়ো হতে শুরু করেছেন নীলফামারী ও লালমনিরহাট জেলার মানুষ। মূলত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনে অংশগ্রহণকারী মিজানুর রহমান বলেন, ‘আমাদের প্রধান যে দাবি হল, তিস্তা মেগা প্রকল্প আমরা অনতিবিলম্বে বাস্তবায়ন চাই।’

 

আরেক অংশগ্রহণকারী মাহাবুল ইসলাম বলেন, ‘আমাদের যখন পানির প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দেয় ভারত আর যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে রাখে। আমরা এটা চাই না। আমরা চাই পানি সঠিকভাবে বণ্টন করা হোক ও তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়ন হোক।’ তিস্তার ডালিয়া ব্যারেজের পূর্ব-পশ্চিম দুই দিকে দুইটি পয়েন্ট করা হয়েছে। পূর্ব দিকে অবস্থান করছেন নীলফামারী জেলা বিএনপিসহ আন্দোলনে অংশগ্রহণকারীরা। পশ্চিম দিকে অবস্থান করছে লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রামের উপজেলার বিএনপির পাশাপাশি তিস্তা পাড়ের সাধারণ মানুষ। এই অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন। আন্দোলনকারীরা আশা করছেন, এই পদক্ষেপ তিস্তা নদীর বাঁচানোর জন্য সরকারের কাছে ন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell