রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৮
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

তীব্র নিন্দা- ফতুল্লা প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন  করতে গভীর ষড়যন্ত্রে একটি মহল

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৩, ২০২২, ১২:৫২ পূর্বাহ্ণ
  • ৩৪০ ০৯ বার দেখা হয়েছে

তীব্র নিন্দা- ফতুল্লা প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন  করতে গভীর ষড়যন্ত্র একটি মহল

ফতুল্লা প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন  করতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের সাথে কিছু রাজনীতিক ও সাংবাদিক জড়িত রয়েছে। কয়েকদিন ধরে ফতুল্লা প্রেস ক্লাবকে জড়িয়ে এ কটি মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন ফতুল্লা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

 

সম্প্রতি পোষ্টার সাঁটানো নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে একটি রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে পোষ্টার সাঁটানোর সময় দু’জন অটো চালককে ধরে নিয়ে ফতুল্লা প্রেস ক্লাব এবং রিয়াদ মোঃ চৌধুরীকে জড়িয়ে একটি ভিডিও রেকর্ড প্রকাশ করেন।

পরবর্তীতে সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে শুক্রবার বিকেলে(২২ জুলাই ) ফতুল্লা প্রেস ক্লাবে এসে প্রকৃত ঘটনা প্রকাশ করেন অটোরিকশা চালক জয়নাল এবং সমির আলী। তাঁরা জানায়, আমরা ব্যাটারী চালিত মিশুক চালক, বুধবার রাতে দু’জন যুবক পোস্টার লাগানোর জন্য আমাদের ভাড়া করে নিয়ে নতুন কোর্ট এলাকায় ধরে নিয়ে যায়।

 

এসময় যুবদল নেতা রনি কয়েজন সহযোগী নিয়ে একটি মাইক্রোবাসে করে তাঁদের দু’জনকে নতুন কোর্ট এলাকা থেকে মাসদাইরস্ত রনির বাড়ীতে ধরে নিয়ে যায়। সেখানে তাঁদের মারধর করে ফতুল্লা প্রেস ক্লাব এবং রিয়াদ মোঃ চৌধুরীর নাম বলতে বাধ্য করে। এ ঘটনায় দু’জন সাংবাদিকও জড়িত রয়েছে এমন দাবী ভুক্তভোগী অটোরিকশা চালকদের।

এব্যাপারে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম জানায়, সম্প্রতি ফতুল্লা প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন করতে একটি চক্র গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের সাথে কিছু রাজনৈতিক নেতা এবং সাংবাদিক জড়িত রয়েছে। এরপর যদি ফতুল্লা প্রেস ক্লাবের বিরুদ্ধে কোন অপপ্রচার চালানো হয় তাহলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম বলেন, অপেশাদার ও কথিত সাংবাদিকদের  ইন্ধনে কথিত রাজনৈতিক নেতারা প্রেসক্লাব নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রেস ক্লাব নিয়ে নতুন কোন ষড়যন্ত্র হলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell