বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৫
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আটক ৫

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৩, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ
  • ১৩৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আটক ৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়েকটি গ্রামের থাকা দুটি গোষ্ঠীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার সলপ ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের আকন্দ গোষ্ঠী ও প্রামাণিক গোষ্ঠীর মধ্যে টানা দুই ঘণ্টাব্যাপী এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষ বাঁশের লাঠি, কাঠের বাটাম, রাম দা, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতরা হলেন- শফিকুল, জুয়েল, খোকন, করিম আকন্দ, ফজলু আকন্দসহ আরও অনেকে।

হাড়িভাঙ্গা গ্রামের প্রধান হেলাল আকন্দ জানান, সোমবার (১২ জুন) রাতে কৃষকগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রামাণিক গোষ্ঠীর লোকজন আকন্দ গোষ্ঠীর কয়েকজনকে মারধর করে। ওই ঘটনার জেরে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উভয়গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান বলেন, হাড়িভাঙ্গা এলাকার ৮টি গ্রামের লোকজন মিলে আকন্দ ও প্রামাণিক গোষ্ঠী নামে দুটি সমাজ পরিচালিত হয়ে আসছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ (১৩ জুন) দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হাড়িভাঙ্গা গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে করিম আকন্দ, আজিজ প্রামাণিক, খোকনসহ ৫ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell