মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৯
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

তুচ্ছ ঘটনা নিয়ে কাটাকাটির একপর্যায়ে রিকশাচালককে গলাকেটে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৮, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
  • ১৬২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

তুচ্ছ ঘটনা নিয়ে কাটাকাটির একপর্যায়ে রিকশাচালককে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে কাটাকাটির একপর্যায়ে আলম শেখ (৫০) নামে এক রিকশাচালককে প্রকাশ্য দিন দুপুরে গলাকেটে হত্যা করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় খুনি যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম শেখ কান্দাপাড়া দক্ষিণ দিয়ার এলাকার মৃত জুড়ান আলীর ছেলে। আটক সাইফুল একই এলাকার আব্দুল বারিক মণ্ডলের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, কান্দাপাড়া এলাকায় একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলম শেখের সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে আলম শেখকে দোকান থেকে বের করে এনে ধারালো ছুরি দিয়ে গলাকেটে ফেলে সাইফুল। এতে ঘটনাস্থলেই আলম শেখ মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘাতক সাইফুলের সঙ্গে কথা বলে বোঝা যায় মানসিকভাবে সে অসুস্থ। এ কারণে তুচ্ছ ঘটনাতেই এগ্রেসিভ হয়ে আলম শেখকে খুন করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell