শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব খান, মা-বাবা আমাকে সংসারী দেখতে চান 

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
  • ২০৯ ০৯ বার দেখা হয়েছে

 

তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব খান, মা-বাবা আমাকে সংসারী দেখতে চান

তৃতীয় বিয়ে প্রসঙ্গে কথা বললেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শুধু তাই নয় নিজের কাজ ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে এবার ভারতের পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

 

অপু বিশ্বাস থেকে শবনম বুবলী, বারবার সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে? এ বিষয়ে শাকিব খানের ভাষ্য, আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। ‘লাইফ ইজ আ জার্নি’। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।

তিনি জানান, তারপরও পরিবার, দর্শকের ভালোবাসায় ভালো আছেন তিনি। শাকিবের মতে, আমার দুই সন্তান, মা-বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।

একই সাক্ষাৎকারে বহুল চর্চিত তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন শাকিব। ‘শোনা যাচ্ছে শাকিব খান নাকি ফের বিয়ে করবেন?’ এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন,  মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা-বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।

দুই দিন আগে নতুন টিজার প্রকাশ করেছে নির্মাতা অনন্যা মামুন। তিনি জানিয়েছেন, শাকিব খানের ‘দরদ’ মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন শাকিব।

তিনি বলেন, সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তার যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে, খুব খুশি কাজ করে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে ‘দরদ’ দেখানো হবে, দর্শকের তার কাজ ভালো লাগবে।

এদিকে চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। অন্যদিকে,
সম্প্রতি সামাজিকমাধ্যমে চর্চা হয়েছে, আগামী বছরই নাকি ‘তুফান’ সিনেমার সিকুয়েল আসবে। তবে শাকিব জানান, ২০২৫ সালে ‘তুফান ২’ আসবে না। তবে একই প্রযোজনা সংস্থার সঙ্গে আরেকটি সিনেমা করছেন তিনি, সেটা আসতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell