শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫০
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

তেজগাঁওয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে ১৪টি ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৯, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

তেজগাঁওয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে ১৪টি ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার

রাজধানীর তেজগাঁওয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে ১৪টি ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন রুমা আক্তার (৩০) নামে এক নারী।

স্বামী কাওছার আহম্মেদের কাছে ইয়াবা আছে বলে ৯৯৯-এ ফোন করেন ওই নারী, পরে স্বীকার করেন স্বামীকে ফাঁসাতেই তিনি নিজে এ ইয়াবা কিনেছেন।

 

বৃহস্পতিবার (৯ মে) রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করে
জানান, তেজগাঁও পশ্চিম নাখালপাড়া থেকে রুমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে জাকির (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রুমা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা গ্রামের মৃত সাবির উদ্দিনের মেয়ে।

১২ বছর আগে বিয়ে হয় প্রবাসী কাওছার ও রুমার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তারা উভয়েই পরস্পরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন। এ ঝগড়ার কারণে কাওছার বিদেশ থেকে চলে আসেন এবং ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি শুরু করেন। দেশে ফিরলে তাদের মধ্যে ঝগড়া আরও বেড়ে যায়।

এরই মধ্যে বোনের জন্য স্বামীর কাছ থেকে টাকা নেন রুমা। সে টাকা দিয়েই জাকিরের কাছ থেকে ১৪টি ইয়াবা কেনেন। পরে সে ইয়াবা শয়ন কক্ষের একটি ব্যাগে রেখে  ৯৯৯ এ ফোন করেন। পুলিশ গেলে রুমার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুমা স্বীকার করেন ইয়াবা দিয়ে স্বামীকে ফাঁসানোর জন্য এ পরিকল্পনার কথা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাকিরকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell