মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩১
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

তেজগাঁও থেকে ৮৭ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ৭ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ
  • ২৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

নগর সংবাদ।।রাজধানীর থেকে ৮৭ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

শনিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর মেরুল বাড্ডা ও তেজগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।

মেরুল বাড্ডা থেকে গ্রেফতাররা হলেন- মো. পলাশ মাতুব্বর (গাড়িচালক), মো. টিপু সুলতান ও মো. আবুল কালাম। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।

রাজধানীতে ৮৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৭

অপরদিকে তেজগাঁও থেকে গ্রেফতাররা হলেন- মো. কাশেম, মো. স্বপন মিয়া, মো. রমজান ভূঁইয়া ও মো. শফিকুল মিয়া।

ডিবি গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ খলিলুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, কিছু মাদক কারবারি কালো রঙয়ের প্রাইভেটকারে গাঁজা নিয়ে মালিবাগ থেকে বাড্ডার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার কুমিল্লা হার্ডওয়ার অ্যান্ড পেইন্টস দোকানের সামনে অবস্থান করে ডিবি। ওই দোকানের সামনে মাদক কারবারি পৌঁছালে পালানোর চেষ্টাকালে ৫০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

 

অপরদিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৩৭ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা মোড় এলাকায় কিছু মাদক কারবারি পিকআপে করে গাঁজা কেনাবেচার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এসময় ৩৭ কেজি গাঁজা ও পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রি করতো বলে গোয়েন্দার এই কর্মকর্তা জানান। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell