শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২০
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

তৈমূর আলম খন্দকারকে জয়ী করার আহ্বান জানান কণ্ঠশিল্পী আসিফ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২২, ১০:১২ অপরাহ্ণ
  • ৪৭৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে খানপুর হাসপাতাল থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেট্টো হল মোড়ে পথসভার আয়োজন করা হয়। এসময় শেষের দিকে এসে মিছিল ও পথসভায় অংশ নেন আসিফ আকবর।

পথসভায় সবাইকে হাতি প্রতীকে ভোট দিয়ে তৈমূর আলম খন্দকারকে জয়ী করার আহ্বান জানান কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি বলেন, ‘আজ আমরা নারায়ণগঞ্জে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকারকে জিতিয়ে এই দুর্নীতিবাজ সরকার, লুটেরা সরকারের কার্যকলাপের প্রতিবাদ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে।’

 

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে তৈমূর আলম খন্দকারকে নির্বাচিত করে দেশে একটা সৃষ্টান্ত স্থাপন করতে হবে। বোঝাতে হবে নারায়ণগঞ্জে একটা নির্বাচন হয়েছে। এখান থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো হুমকিকে ভয় করবেন না। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। তৈমূর আলম খন্দকারকে বিজয়ী করেই আপনারা ঘরে ফিরবেন।’

পথসভা শেষে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সঙ্গে নিতাইগঞ্জ এলাকার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান কণ্ঠশিল্পী আসিফ আকবর।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell