সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৬
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

থার্টি-ফার্স্ট নাইট আতশবাজি অপ্রতিকার ঘটনা এড়াতে অভিযান -বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করে মহানগর (ডিবি)

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২৪, ২:০১ পূর্বাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

 

থার্টি-ফার্স্ট নাইট আতশবাজি অপ্রতিকার ঘটনা এড়াতে অভিযান -বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করে মহানগর (ডিবি)

ঢাকা প্রতিনিধি।।  বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।  তারা হলেন- ইমরানুল ইসলাম ও শাওন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, পুরান ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে উত্তরা এলাকায় আতশবাজি মজুত করা হয়েছিল। নববর্ষ উদযাপনে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ডিএমপি কমিশনার আতশবাজি ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। প্রতি বছর আতশবাজি নিষিদ্ধের হুঁশিয়ারি দেওয়া হলেও তা অনেকেই উপেক্ষা করেন।  এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুগ্ম কমিশনার বলেন, ‘আমাদের নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে এবং অতীতের চেয়ে আরো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজির কারণে শিশুর মৃত্যু ও ফানুসের কারণে মেট্রোরেল বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই এ বছর আতশবাজি বন্ধে পুলিশের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছি এবং এর উৎস শনাক্ত করে জব্দের চেষ্টা করছি। ৫ আগস্ট থানায় অস্ত্র লুটের ঘটনার পর থার্টি-ফার্স্ট নাইট ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা, এ বিষয়ে তিনি জানান, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের কোনো শঙ্কা নেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell