রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০২
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
  • ২৮ ০৯ বার দেখা হয়েছে

দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান
বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেবল হোসেন সারাং বাড়িতে অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নারী ভোটার ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ এলাকায় নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে।

বিএনপি নেতা মো. নওশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজি চৌধুরী, নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মো. নূরুজ্জামান কন্ট্রাক্টর, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক মো. হোসেনী মোবারক রিয়াদ,যুবদল নেতা ও ভোটকেন্দ্র কমিটির অন্যতম সংগঠক মো. সোলায়মান,মো. জাহিদুল ইসলাম (জাহিদ),প্রবীণ বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, মনজুর আলম মঞ্জু, জাফর আলী, মো. হারুন, মো. আব্বাস উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।।

প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন,“দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়া ঐতিহ্যগতভাবে জাতীয়তাবাদী চেতনার শক্ত ঘাঁটি। সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের নেতৃত্বে এখানে ধানের শীষের পক্ষে যে ঐক্য গড়ে উঠেছে, তা আগামী নির্বাচনে বিজয়ের ভিত্তি রচনা করবে।”

তিনি আরও বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংগ্রামী নেতৃত্ব দিয়েছেন—ধানের শীষ সেই আদর্শেরই প্রতীক। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের রায় দেবে।”

সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের অভাব ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যম হচ্ছে এই নির্বাচন। বক্তারা তৃণমূল থেকে ভোটকেন্দ্র পর্যন্ত সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় নেতারা জানান, নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ধানের শীষের পক্ষে জনমতকে আরও সুসংহত করছে। মতবিনিময় সভা ও উঠান বৈঠকের এই জনসমাগম প্রমাণ করে—চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell