বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৩
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি জয়ী হলেন

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ণ
  • ২২০ ০৯ বার দেখা হয়েছে

দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি জয়ী হলেন।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

আজ ৪ঠা জুন মঙ্গলবার ,সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায়, চলছে ভোট গণনা‌ ও ভোটের ফলাফল , একের পর এক উল্লাস কর্মী সমর্থকদের। এবারে একই সাথে দুটি ভোট হয় দমদম লোকসভা কেন্দ্রে, ভোট দাতারা প্রত্যেকে দুটি করে ভোট দিয়েছেন, লোকসভার ভোট ও বিধানসভার উপনির্বাচনের ভোট। প্রত্যেক দল দুটি করে প্রার্থী দাঁড় করিয়েছিলেন, একটি লোকসভা ভোটে উন্নতি বিধানসভা উপনির্বাচনের ভোটে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবারে লোকসভা ভোটে দাঁড়িয়ে ছিলেন প্রার্থী সৌগত রায় এবং বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়ে ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি।

 

আজ পানিহাটি , গুরু নানক ডেন্টাল কলেজে লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের ভোটের গণনা শুরু হয় সকাল থেকে। বেশ কয়েকটি রাউন্ড গণনার শেষে, লোকসভার প্রার্থী সৌগত রায় ,বিরোধী প্রার্থীদের পরাজিত করে, প্রায় ৬৪ হাজার ৯৮৮ ভোটে জয় লাভ করেন, তৃণমূল কংগ্রেসের আরো একবার হাত শক্ত করলেন, অন্যদিকে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ,একই ভাবে বিরোধী দলের প্রার্থীদের হারিয়ে ৮৮১৮ ভোটে জয়লাভ করেন। এবং তৃণমূল কংগ্রেসে, বরানগর পৌরসভার হাত শক্ত করলেন। সকাল থেকেই ছিল গণনা কেন্দ্রের চতুর্দিকে উল্লাস ও সদস্যদের ভিড়, কিন্তু এবারের নির্বাচনে করাকরি নিয়ম কানুন করায় সকলকে গণনা কেন্দ্র থেকে অনেকটা দূরেই অপেক্ষা করতে হয়। সবশেষে জয়লাভের খবর পেয়ে উল্লাসে মেতে উঠে তৃণমূল কর্মীরা ও মহিলা কর্মীরা, আনন্দে উল্লাসে তারা সবুজ আবিদ ছড়াতে থাকেন এবং একদিকে যেমন সৌগত রায় ও সায়ন্তিকা ব্যানার্জির জয়ধ্বনি দিতে থাকেন অন্যদিকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয় ধ্বনি দেন। কর্মীরা বলেন জনগণ সঠিক বিচার করেছেন, উপযুক্ত কাজের মানুষকে ভোট দিয়েছেন এবং জয়ী করেছেন, সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকেন। উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী সৌগত রায়, বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, ছিলেন মদন মিত্র, শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বরানগর পৌরসভার ও কামারহাটি পৌরসভার কাউন্সিলর এবং মহিলা সদস্যবৃন্দরা। এবারে লোকসভা ভোটে দিকে তৃণমূল কংগ্রেস জয়ী হন, তৃণমূল সদস্যরা কালীঘাটে বাড়ির সামনে উল্লাস করতে থাকেন সবুজ আবীর উড়িয়ে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি করতে থাকেন জয় বাংলা দীর্ঘজীবী হোক,

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell