বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৭
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে প্রথম সাফল্য: ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী শুভেন্দু মণ্ডল

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২৫, ১:২৪ পূর্বাহ্ণ
  • ৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে প্রথম সাফল্য: ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী শুভেন্দু মণ্ডল

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

জীবনের ঝুঁকি নিয়ে দারচা মায়ার ভ্যালির এক অনামী শৃঙ্গে ইতিহাস গড়লেন বাংলার পর্বতারোহী শুভেন্দু মণ্ডল। সরকারি নামহীন এই শৃঙ্গের চূড়ায় প্রথমবার পা রাখলেন তিনি। ৬ অগাস্ট দুপুর ৩টা ০৬ মিনিট—এই ঐতিহাসিক মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন দুই অভিজ্ঞ শেরপা।
৬০০১ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গে এর আগে ২০১৫ সালে একটি বিদেশি দল ওঠার চেষ্টা করেও খারাপ আবহাওয়ায় জন্য ৫৫৫০ মিটার থেকেফিরে আসতে বাধ্য হয়েছিল। অবশেষে সেই অনামী শৃঙ্গের চূড়ায় সফল আরোহণ করলেন বাংলার পর্বত আরোহী।
২৯ জুলাই কলকাতা থেকে দারচা উদ্দেশে রওনা দেন ৫ সদস্যের এই দল। দলের অন্যান্য সদস্যরা হলেন—
অর্পিতা রায় (হিন্দমোটর)
অনুসূয়া দে (গুড়াপ)
ময়ূর বণিক (বর্তমানে হিমাচলে বসবাসকারী)
নির্মল কুমার (উত্তরাখণ্ড)
শুভেন্দু মণ্ডল (কালিকাপুর স্টেশন দক্ষিণ ২৪ পরগনা)

অভিযান শেষে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু। লাহুল স্পিতির দরচা-মায়ার ভ্যালির এই শৃঙ্গের নাম মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর নামে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই আবেদন পাঠানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর ও ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের কাছে।
প্রতিকূল আবহাওয়া, বিপজ্জনক পথ ও নামহীন পর্বত আরোহন করে বাংলার তরুণ অভিযাত্রীর। এই সাফল্যে পর্বতারোহণ জগতে নতুন একটা পালক যুক্ত হলো ভারতের মুকুটে। শুভেন্দুর কীর্তিতে গর্বিত বাংলা ও ভারতীয় পর্বতারোহণ মহল।
হাইলাইটস
দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে প্রথম আরোহণ
সময়: ৬ অগাস্ট, দুপুর ৩:০৬ মিনিট
উচ্চতা: প্রায় ৬০০১ মিটার বিশ্বের
প্রথম আরোহনকারী বাঙালি অভিযাত্রী: শুভেন্দু মণ্ডল
দলের সদস্য: ৫ জন, শৃঙ্গের নাম: নেতাজী সুভাষচন্দ্র বসু শৃঙ্গ

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell