মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৯
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

দারোগা পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে, পরে জানা গেলো প্রতারক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২২, ১২:৪০ পূর্বাহ্ণ
  • ৫৭৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দারোগা পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে, পরে জানা গেলো তিনি প্রতারক

পরিচয় লুকিয়ে এক কলেজছাত্রীকে বিয়ে করেছিলেন উৎপল মণ্ডল (৪০)। বিয়ের সময় বলেছিলেন তিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। দুইমাস পর জানা গেছে তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। এরপর তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শ্বশুরবাড়ির লোকজন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে এমনই ঘটনা ঘটেছে।

উৎপল মণ্ডল গোপালগঞ্জের মকছেদপুর থানার দিস্তাই গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে।

প্রতারণার শিকার কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর সারদা সুন্দরী কলেজের ওই ছাত্রীর সঙ্গে মোবাইলে ফোনে পরিচয় হয় উৎপল মণ্ডলের। উৎপল নিজেকে এসআই পরিচয় দেন এবং একটি আইডি কার্ড দেখান। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তারা এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।

পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানান। সে সময় শ্বশুরবাড়িতে এসেও নিজেকে এসআই পরিচয় দেন উৎপল। এভাবে প্রায় দুইমাস শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করেন তিনি। হঠাৎ তার চাকরিতে প্রমোশন হবে বলে দুই লাখ টাকা হাতিয়ে নেন।

শুক্রবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে থানায় সোপর্দ করা হয় উৎপল মণ্ডলকে। এরআগেও তিনি ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ে করেছে বলে জানা গেছে।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, ‘পুলিশ পরিচয়ে প্রতারণাকারীকে স্থানীয় লোকজন ধরে তাকে খবর দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, এ ঘটনায় মেয়েটির পরিবার থেকে প্রতারণা মামলা করা হয়েছে। ওই মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell