সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

দিনাজপুরের বিরামপুরে রেল লাইনে স্লিপার তুলে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা রুপসা এক্সপ্রেসে শতাধিক যাত্রী-আটক১

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

দিনাজপুরের বিরামপুরে রেল লাইনে স্লিপার তুলে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা রুপসা এক্সপ্রেসে শতাধিক যাত্রী-আটক১

দিনাজপুরের বিরামপুরে রেল লাইনে স্লিপার তুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রুপসা এক্সপ্রেসে শতাধিক যাত্রী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিরামপুর রেলস্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর রেল স্টেশনের আউটারে লাইনের ওপর কয়েকটি স্লিপার তুলে রাখে দুর্বৃত্তরা। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেসের লোকোমোটিভ মাস্টার আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমোটিভ মাস্টার সনেট মুন্সি তাৎক্ষণিক ব্রেক করেন। এতে ওই ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম জানান, তাৎক্ষণিক লাইনের ওপরে রাখা স্লিপার সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell