শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

দিনাজপুরে গাছ চুরির অভিযোগে জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মামলা।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৭, ২০২৩, ১:৪৫ পূর্বাহ্ণ
  • ২২৯ ০৯ বার দেখা হয়েছে

 

গাছ চুরির অভিযোগে জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মামলা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম বীরগঞ্জ থানায় এ মামলাটি করেন। মামলায় মো. রোকনুজ্জামান বিপ্লবের নামসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।রোকনুজ্জামান বিপ্লব বীরগঞ্জ উপজেলার সুজালপুর হাটখোলা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। এছাড়াও তিনি বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।এজাহারে উল্লেখ আছে, জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে জানতে পারেন, বীরগঞ্জে জেলা পরিষদের মালিকানাধীন গাছ কাটা হয়েছে। ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ, কবিরাজহাট গামী পাকা রাস্তার জেলা পরিষদের দুটি রেইনট্রি কড়াই গাছ চুরি হয়েছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়রা জানায়, জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা ২-৩ জন গাছগুলো কেটে নিয়ে গেছেন। পরবর্তীতে আরও জানা যায় যে জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড় গাছ চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গাছগুলোর দাম ৩২ হাজার ৫০০ টাকা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করা হলো। এ ব্যাপারে জানতে দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell