বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১১
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২৩, ২:০৭ পূর্বাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

দিনাজপুরে ট্রেন দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে ব্রাক ব্যাংকের ম্যানেজার গাইবান্ধার হামিদ সহ কৈমারীর সুশান্ত ঘটনাস্থলে নিহত।

মোঃ মাসুদ রানা, দিনাজপুর।

দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের মোবারকপুর রেল গেটে (১১২ নং) ট্রেনের ধাক্কায় নীলফামারীর দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা (রকেট মেইল) ট্রেনটি পার্বতীপুর থেকে ফুলবাড়ী যাওয়ার পথে মোবারকপুর রেল গেট এই দুর্ঘটনার ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০)। তিনি ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে নীলফামারীর জলঢাকার কৈমারী শাখায় কর্মরত ছিলেন। অপর ব্যক্তি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি পাটোয়ারী পাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪২)। তিনি একজন বিকাশের এজেন্ট। প্রত্যক্ষদর্শী রেলওয়ের কীম্যান মো. বিপ্লব ইসলাম জানান, আমি ওই সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলাম। উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর দিকে আসছিল। আচমকা পার্শ্বরাস্তার পূর্বদিক থেকে ওই মোটরসাইকেলটি দ্রুতগতিতে রেললাইন ক্রস করলে ট্রেনের সামনে পড়ে যায়। এতে ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রচন্ড শব্দে রেলওয়ের ৩৬৪ নং ঘুটির কাছে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মোটরসাকেলটি দুমড়ে মুচড়ে যায়। এদিকে নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। তিনি জানান, নিহত হামিদুল ইসলাম দুইদিন অফিস ছুটির কারণে মোটরসাইকেল যোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell