মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলন বন্ধ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলন বন্ধ

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।। দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। খনির চলমান ‘১১০৩’ ফেইজের কয়লার মজুদ শেষ হওয়ার কারণে বুধবার থেকে উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। খনি থেকে কয়লা উত্তোলনে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান, বন্ধ করে দেওয়া ফেইজের কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন লাখ ২০ হাজার টন থাকলেও সেখান থেকে তিন লাখ ৭৫ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে এবং এই ফেইজের মজুদ শেষ হয়ে গেছে। “এখন বন্ধ করে দেওয়া ফেইজ থেকে ইকিউবমেন্ট বের করে নতুন ‘১৪১২’ ফেইজ স্থাপন করা হবে। সাধারণত একটি ফেইজ শেষ হলে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলনে দেড় থেকে দুই মাস সময় লাগে । নতুন ১৪১২ ফেইজ থেকে উৎপাদনে যেতে দুই মাস সময় লাগবে। তিনি বলেন, চলমান প্রক্রিয়া অব্যাহত থাকলে আগামী অক্টোবর মাসের শেষে আবার কয়লা উত্তোলন শুরু করা হবে। তবে এ সময়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না জানিয়ে খনির ব্যবস্থাপনা পরিচালক বলেন, “সে সময়ের জন্য প্রয়োজনীয় কয়লা পিডিবির কাছে মজুদ আছে।” বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দীক বলেন, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিটটি চালু আছে যা থেকে ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। আগামী দুই মাসের কয়লা মজুদ থাকায় খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ হলেও এ সময় ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদনে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell