সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৫
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

দিনাজপুরে বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুন 

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

 

দিনাজপুরে বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।  প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে ৭ একরের বেশি বনের ভিতর সৃজিত বেত বাগানের বেত গাছ।  ফলে বিপুল অংকের ক্ষতির আশংকা করেছেন বন কর্মকর্তা গয়া প্রসাদ পাল। সোমবার ৩ মার্চ’২০২৫ দুপুর দেড় টার দিকে উপজেলার সিংড়া জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশ পথ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  কে বা কাহারা গহিন বনের ভিতরে আগুন লাগিয়ে পালিয়ে যায়, শুকনা পাতায় লাগা আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটাছুটি করতে থাকে, জানতে পারে বন কর্তৃপক্ষ।  বীরগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে তারা উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে আগুন নিভানো কাজে ব্যস্ত ছিল।  ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ রায় বলেন তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাচ্ছে না তবে প্রায় ৭ একর বেত বাগান ও বাগানের শুকনা শাল গাছ পুড়ে গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell